1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বান্দরবান সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

বান্দরবান সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ ভিউ

বার্তা ডেস্ক :: প্রথমবারের মতো বান্দরবান সরকারি মহিলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিথি আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ আক্তার পপি। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ মতামতের তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শুচী নাথ, সহ-সভাপতি ফারজানা আক্তার, লামিয়া আক্তার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন লামিয়া আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসফিয়া সুলতানা ইশফা।

বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

বান্দরবান জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com