1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা  - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা 

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধি॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

এর গতকাল বুধবার (১৯ নভেম্বর) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং-১৫ দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়ক এর উপর রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগীতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এঘটনায় লোক চক্ষুর আড়ালে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com