1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বাহুবলে জামায়াতের সেক্রেটারীর স্ত্রীকে কু'পি'য়ে হ'ত্যা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

বাহুবলে জামায়াতের সেক্রেটারীর স্ত্রীকে কু’পি’য়ে হ’ত্যা

  • আপডেটের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ ভিউ

বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ডেগার স্টেপ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

 

নিহতের স্বামী জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। তার স্ত্রী কাটের উপর পরে ডেগার স্টেপ করা অবস্থায় পরে আছে।

 

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুৃল ইসলাম, ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল সার্কেল জহিরুল ইসলাম।

https://websites.co.in/refer/168184

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com