1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বাহুবলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

বাহুবলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০০ ভিউ

বাহুবল প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবলে অপরাধ কর্মকান্ড বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩ মার্চ) সোমবার বিকেল ৩টায় উপজেলার মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়। মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমেদের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ) সার্কেল মোঃ জহিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

সভায় উপস্থিত থেকে মিরপুর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন  বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, মিরপুর বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

বক্তরা বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিরপুর বাজার। এই এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি আপনারা অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করবেন। অপরাধ দমনে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃংখলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি অনুরোধ করব বাহুবলকে ভালো রাখতে আমাদের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, বাহুবলের গুরুত্বপূর্ণ স্থান মিরপুর। আগামী ২০ মার্চ এর মধ্যে মিরপুর এলাকার সকল ধরনের অপরাধ বন্ধ হবে। আর কোন অপরাধী কোন অপরাধ করতে পারবেনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com