1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নেত্রকোণায় বিদ্যুৎ কর্মকর্তাকে ঘুষ না দেয়ায় নলকূপের সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

নেত্রকোণায় বিদ্যুৎ কর্মকর্তাকে ঘুষ না দেয়ায় নলকূপের সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

  • আপডেটের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে ঘুষ না দেয়ায় গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এতে সেচের অভাবে পতিত হয়ে পড়ছে প্রায় ২৫ একর জমি। চাষের মৌসুমেও পানির অভাবে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। ভুক্তভোগী আদালতে মামলা করলেও সুরাহা মেলেনি। জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বৈঠাখালী গ্রামের প্রায় ২৫ একর জমি সেচের অভাবে পতিত হয়ে পড়েছে। সেচ প্রকল্পের জন্য ২০২০ সালে গভীর নলকূপের সংযোগ নিয়েছিলেন স্থানীয় কৃষক হুমায়ুন কবীর। সেই সংযোগ থেকেই সেচ দেয়া হতো শতাধিক কৃষকের জমিতে। কিন্তু বিপত্তি বাধে ২০২৩ সালে। হুজায়েল মুন্সী নামের এক ব্যক্তি পল্লী বিদ্যুতে নতুন সেচ সংযোগের জন্য আবেদন করেন। ৮শ মিটারের মধ্যে একাধিক সংযোগ দেয়ার নিয়ম না থাকলেও হুমায়ুনের পর হুজায়েলকেও দেয়া হয় নলকূপ বসানোর অনুমতি। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে বন্ধ করা হয় হুজায়েলের সংযোগ। এরপর বকেয়া বিলের অজুহাতে হুমায়ুনের সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়। সেই থেকে সেচ সংকট চলছে এলাকায়। একজন কৃষক বলেন, পানির অভাবে জমিতে চাষ করতে পারিনা। যে কয়েক কাঠা জমিতে ফসল রোপন করা হয়েছে, সেটা থেকেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। উল্টো ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে কৃষক হুমায়ুনের দাবি করেন, বিচ্ছিন্ন লাইন পুনরায় ফিরিয়ে দিতে ঘুষ দাবি করেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। রাজি না হওয়ায় এখনও সংযোগ ফিরে পাননি তিনি।

ঘুষের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা কথা না বললেও অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাসুম আহমেদ। তিনি বলেন, এ ধরনের কাজে আমি সবসবময় জিরো টলারেন্স। কেউ যদি এমন কাজ করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বিষয়টি যেহেতু আমাদের নজরে এসেছে। আমরা অতিদ্রুত স্থানীয় প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলবো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com