1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর ও তার স্ত্রী আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর ও তার স্ত্রী আটক

  • আপডেটের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৯ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে সেনাবাহিনী আটক করেছে ।এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী,দেশীয় অস্ত্র,পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।     

(১০ মার্চ) সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com