1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

তাহিরপুরে পর্যটকবাহী হাউসবোট পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ১২জন

  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০০ ভিউ

সুনামগঞ্জের তাহিরপুরে টেকেরঘাট শহীদ সিরাজ লেকে একটি পর্যটকবাহী একটি হাউসবোট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় হাউসবোটে অন্তত ১২জন যাত্রী ছিলেন। তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন।

 

‘রাহবাদ হাউজফুল’ নামে পর্যটকবাহী হাউসবোটটি ঢাকা থেকে এসছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, বোটে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাহিরপুর সদর নৌকাঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়। পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি টেকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়। একপর্যায়ে বোটের স্টোররুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন হাউজবোটের যাত্রীরা। মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর আবার কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করেন। পরে পার্শ্ববর্তী বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেছেন।

 

টেকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক আবির দাশ বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে পুলিশ। যাত্রীরা সবাই অক্ষত আছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com