1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো দুই অবৈধ ইটভাটা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৩ ভিউ

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

(১১ মার্চ) মঙ্গলবার উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের আমকোনায় মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ধ্বংস করা হয়েছে।  এরপর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকারের নেতৃত্বে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে মেসার্স অলিউর রহমান ব্রিক্স ফিল্ডটি গুড়িয়ে দেওয়া হয়।

এ দুটি ব্রিক ফিল্ড দীর্ঘদিন থেকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com