1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯০ ভিউ

মাসুদ শিকদারঃ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ ও মাছুলিয়া এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালায়। এ সময় একটি মাটিবোঝাই ট্রাক্টর জব্দ করা হয়, পাশাপাশি ইনাতাবাদ এলাকার ঝাড়- মিয়ার পুত্র চালক আব্দুন নুরকে বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে মাছুলিয়া এলাকার আফরোজ মিয়া নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে সিগারেট বিক্রির অভিযোগে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন নিয়ে বালুখেকোরা পালিয়ে যায়। জানা যায়, কিছুদিন ধরে প্রভাবশালী মহল খোয়াই নদীর ওই সব এলাকা থেকে ড্রেজার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে ব্রিজ ও বাঁধ হুমকির মুখে পড়ে। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ম্যাজিস্ট্রেট এ অভিযান চালান। তিনি জানান, অভিযান নিয়মিত চালায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com