1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: মির্জা ফখরুল - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: মির্জা ফখরুল

  • আপডেটের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৪ ভিউ

বার্তা ডেস্ক :: দেশের স্থিতিশীলতা রক্ষায় যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে একটি স্থিতিশীলতা রক্ষা করা উচিত।

(১৬ মার্চ) রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি, আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না। 

বিএনপি মহাসচিব বলেন, পত্রিকার পাতা খুললেই আমরা আজ বিচলিত হয়ে যাই। হত্যা, খুন, ধর্ষণ এমন একটি জায়গায় চলে যাচ্ছে যে জায়গাটা আমাদের পীড়িত করছে। অন্যদিকে আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি, যে সব প্রতিষ্ঠান আছে, তারাও তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বের হয়ে আসছে। আমাদের সবারই এই ব্যাপারে ধৈর্য ধরার ব্যাপার আছে।

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এখন অন্তত আন্তরিকভাবে চাচ্ছি, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন। কারণ, আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, নির্বাচন যত দেরি হয়েছে বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। যারা উগ্র, জঙ্গি তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com