1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
অনতিবিলম্বে রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

অনতিবিলম্বে রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক

  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ ভিউ

বার্তা ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লিতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এ ষড়যন্ত্র একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন।

(২৪ জানুয়ারি) সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না। আসুন আমরা সবাই ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোনো দিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়াপারসনের এ উপদেষ্টা বলেন, রোজার আগে আবারও যাতে বাজারে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদেরকে (বর্তমান সরকার) নজর দিতে হবে।

সমাবেশে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন সভাপতিত্ব করেন। এসময় সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com