1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে ১৬বছরের কিশোরী অপহরণ মামলার পলাতক আসামী ভিকটিম সহ গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

নবীগঞ্জে ১৬বছরের কিশোরী অপহরণ মামলার পলাতক আসামী ভিকটিম সহ গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ ভিউ

বাদল আহমেদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বছরের ভিকটিমসহ মামলার পলাতক আসামী সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার মামলা নং-১৩, ধারা- ৭ ; ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর পলাতক আসামী হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের কাউছার আলীর পুত্র সৈয়দ সজীব আলী (১৯) কে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় গত ৯ ফেব্রুয়ারি দিনের বেলায় নিজ বাসা থেকে অপহরণ হয়ে যায় কিশোরী লিমাhttps://websites.co.in/refer/168184

এদিক সেদিক সব যায়গায় খোজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। এদিকে সব যায়গায় খোজাখুজির পর যখন নিজের কিশোরী মেয়ের সন্ধান না পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগী নিখোঁজ হওয়া লিমার মা, তাৎক্ষনিক নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর সার্বিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগীতায় এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এনএসআই সুব্রত কুমার দাশসহ সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় দিন রাত অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর এলাকা থেকে সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com