1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
অলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

অলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৪ ভিউ

মাসুদ শিকদারঃ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে সহায়তা করেন মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুলসহ একদল সেনাসদস্য। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস জানান, ওলিপুর বাজারে ফুটপাতে অবৈধ দোকান থাকায় হাফিজুর রহমান, ফয়সল রহমান, সফিক আখন্দ, আহসান হাবিব, মানিক চন্দ্র দাস, রাজিব পাল, কবির মিয়া, সাহেদ হাসান, সুমন সাহা ও ইয়ামিন আহমেদের ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তারা হাইওয়ে সড়কের পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিলো। বাকীদের সতর্ক করে দেয়া হয়েছে যাতে করে তারা দ্রুত নিজ নিজ দায়িত্বে সেখান থেকে সরিয়ে নেয়। এছাড়াও একই এলাকার জুয়েল মিট হাউজ প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১ হাজার ও জুলফু মিট হাউজে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, এমন অভিযান চলমান থাকবে।

https://10ms.io/SvdyTk

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com