1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেফতার

  • আপডেটের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪০৬ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভূমি অফিসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

(১৯ মার্চ) বুধবার দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কর্মকর্তার নাম মো. রাসেল মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মো. রজব আলীর ছেলে। রাসেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা। তিনি এর আগে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে রাসেল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসে বদলি হন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বৃন্দাবন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ছিলেন।

এ সময় তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বাবা মো. রজব আলীর বিরুদ্ধেও শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com