1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ঐতিহ্যবাহী শেরপুর মাছের মেলা, আড়াই লক্ষ টাকা বাঘাইড় মাছের দাম হাকালে বিক্রেতা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ঐতিহ্যবাহী শেরপুর মাছের মেলা, আড়াই লক্ষ টাকা বাঘাইড় মাছের দাম হাকালে বিক্রেতা

  • আপডেটের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ ভিউ

ইকবাল হোসেন তালুকদার,বার্তা সম্পাদক।।

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে তিন দিন ব্যাপী শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় দেশীয় নানা প্রজাতির মাছ নিয়ে দোকান বসেছে বিক্রেতারা। মূল মেলা শুরু হবে ১৩ জানুয়ারি এবং ১৪ জানুয়ারিও চলবে। মাছ কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারা। পৌষ সংক্রান্তি উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পিঠা ও খাবার তৈরির বড় অংশই হয় মেলার মাঠ দিয়ে সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ বছর ধরে চলছে এ মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে যান বিক্রেতারা।
মেলায় ৫০০ টাকা থেকে আড়াই লক্ষ টাকা মূল্য পর্যন্ত আঁকা হয়েছে দাম। বিভিন্ন স্থান থেকে মাছ নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, দেশীয় প্রজাতির মাছ কিনতে তারা মেলায় এসেছেন। তবে মাছের দাম এবার কিছুটা কম। মাছ বিক্রেতা রমজান আলী বলেন, মেলায় নদী ও হাওরের মাছ নিয়ে আসা শিশু-কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষের ঢল নেমেছে সেখানে। মাছের মেলা বলেই মাছের দিকে জনতার স্রোত। বিভিন্ন দোকানে নানা আকারের বোয়াল, রুই, কাতলা, চিতল, বাঘাইড় (বাঘ মাছ) নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতা শরীফ মিয়া বলেন, এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি কখন মেলা শুরু হবে। কারণ অনেক দুর্লভ মাছ আছে যা একমাত্র এ মেলায় পাওয়া যায়। এছাড়া মেলায় বিভিন্ন ধরনের খাবার হোটেল,তিলুয়া-বাতাসা,খৈ-মুড়ি,নানা রকম মৌসুমী ফল,শিশুদের খেলনা, কিশোরী-তরুণীদের প্রসাধনী,শীতের কাপড়-চোপড়, বাঁশ-বেত ও কাঠের তৈরি আসবাবপত্র,ঘর-সংসারের নানারকম মাটির বাসন-কোসন,কাঠের জিনিস,লোহালক্কড়ের সামগ্রীকৃষি যন্ত্রপাতি,হরেকরকম চোখ ধাঁধানো পণ্যের দোকান বসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com