1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৮ ভিউ

সিলেট প্রতিনিধি::সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। 

(২৭ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. দুলু মিয়া (৬০)। 

ঘাতক ছেলে সুলতান আহমদকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে প্রবাস থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। দায়ের কোপে দুলু মিয়ার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন- অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্ত হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com