1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে তারাবির নামাজের পর ছুরিকাঘাতে প্রাণ গেল এক মুসল্লির - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

নবীগঞ্জে তারাবির নামাজের পর ছুরিকাঘাতে প্রাণ গেল এক মুসল্লির

  • আপডেটের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০০ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদে তারাবির নামাজ চলাকালে কথাকাটাকাটির জেরে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই গ্রামের মজুদ উল্লাহর পুত্র আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলী (৩৫)-এর মধ্যে নামাজ চলাকালীন ঈদের জামাত সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাজী মুজাহিদ আলী আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত কগুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুমকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রাত ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, “আমি শুনেছি, দুজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল।”

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, আমি ঘটনা স্থলে আছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ থানায় আসার পর এবং সুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com