1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা:প্রধান উপদেষ্টা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা:প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৬ ভিউ

বার্তা ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারাটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তাই বিশ্বকে বদলে দিতে ও বড় কিছু করার জন্য শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে।

(২৯ মার্চ) শনিবার চীনের বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের বলেন, আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল। কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।

তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করার। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা ছাড়াও অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি হে গুয়াংচাই এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চিহুয়াং বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com