1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পিলখানার সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

পিলখানার সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ ভিউ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

এ কর্মসূচি ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসাদের অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায়।

রোববার এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশের অবস্থা নেন। চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়টকার, জলকামান।

 

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।

জিগাতলায় উপস্থিত রমনার উপকমিশনার(ডিসি) মাসুদ আলম বলেন, এখানে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় ও যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবি সদস্য এবং সেনা সদস্যরাও রয়েছেন।

 

আমরা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাদের মূল দাবিটি আমরা জানার চেষ্টা করছি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com