1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ই*সরা*য়েলী আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

ই*সরা*য়েলী আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯৬ ভিউ

জাবেদ তালুকদার,নবীগঞ্জ॥ ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে নবীগঞ্জ শহরে মুসলিম ইয়ুথ ক্যাম্পের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজা ও রাফায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে রবিবার (৬ এপ্রিল) শতাধিক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।

https://10ms.io/PvfHZu   

মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফের ট্রাফিক পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এসময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com