1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক

  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ ভিউ

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রোববার (৬ এপ্রিল) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য দেন।

তিনি বলেন, আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধনও স্টারলিংককে দেওয়া হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, পরিচালনার জন্য যে ননজিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের প্রয়োজন, এর জন্য স্টারলিংকের আজ (রোববার) আবেদন করার কথা রয়েছে। নিয়ম মেনে আবেদন করলে অনুমোদন দেওয়া হবে। এতে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না।

 

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com