1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জামিন পেতে বৈষম্যের অভিযোগ তুলে সাবের হোসেন চৌধুরীর উদাহরণ টানলেন সুমন - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

জামিন পেতে বৈষম্যের অভিযোগ তুলে সাবের হোসেন চৌধুরীর উদাহরণ টানলেন সুমন

  • আপডেটের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৪ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ জামিন না পাওয়ার বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার অভিযোগ, ৬টি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন, তবে তিনি ৩২৩ ধারার মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছেন না। জামিন পেতে শিকার হচ্ছেন বৈষম্যের।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে এমন অভিযোগ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। সেখানে নিজেই জামিন শুনানি করেন।। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। হাজিরা শেষে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন। পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেফতার করা হলে চুনারুঘাট থানার মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com