1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক

নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২০ ভিউ

ইকবাল হোসেন তালুকদার।। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর বনাম দ্যা মাস্টার ব্ল্যাস্টার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ উকেটে চ্যাম্পিয়ান হয়েছে দ্যা মাস্টার ব্লাস্টার। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( সিলেট বিভাগ) সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ-বাহুবল) আলহাজ্ব শেখ সুজাত মিয়া , সাবেক মেয়র নবীগঞ্জ পৌরসভা ও সদস্য হবিগঞ্জ জেলা বিএনপি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টাইগার মিলটন,সাবেক কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর মিয়া, পৌর যুবদল নেতা ওয়াহিদুজামান জুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিঠুন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, ছাত্রদল নেতা নাবেদ মিয়া , নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার,সাগর মিয়া, আলাল মিয়া প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় শাখাবরাক রাজনগর ব্যাটিং এ নেমে ২১৬ রানের টার্গেট দিলে প্রতিপক্ষ দ্যা মাস্টার ব্ল্যাস্টার ৭ উকেট এ বিজয়ী, আম্পায়ার এর দায়িত্ব পালন করেন, ইমন আহমেদ ও মারুফ চৌধুরী, দ্যা মাস্টার ব্ল্যাস্টার দলের নাহিদ ৭৪ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন। সেরা ব্যাটসম্যান সাগর, সেরা বোলার ওমর, ম্যান অফ দ্যা টুনার্মেন্ট রায়হান, সেরা ক্যাচ সাব্বির, সেরা কিপার জামিল, ইমাজিং প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট ও সেরা ফিল্ডার ফাহাদ। প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দলকে একটি মোটরসাইকেল ও ট্রপি রানার্সআপ হিসেবে একটি ফ্রিজ ও একটি ট্রপি পুরস্কার দেওয়া হয়।

 

#ইনাতগঞ্জ বার্তা #ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com