1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুকুল গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

(১৩ এপ্রিল) রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫৫) নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com