1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃ*ত্যু - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃ*ত্যু

  • আপডেটের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৩ ভিউ

এস কে কাওছার আহমেদ আজমিরীগঞ্জ।।আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। উপজেলার শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)। সম্পর্কে দুজন চাচা ভাতিজা।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি ধান কাটার জন্য কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা মুবারুল মিয়ার বাড়িতে আসেন। বুধবার সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান তারাসহ একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের।

পাশে থাকা আর দুজন আহত হয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com