1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৯ ভিউ
Oplus_131072

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলমগীর মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলমগীর মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল এবং বিভিন্ন জায়গায় তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি। তবে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ উমরপুর এলাকার দিকে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com