1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ ভিউ

স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

(২৯ এপ্রিল) মঙ্গলবার বিকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

এসময় খলিল মিয়া ও ইলিয়াস মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেফতারকৃত খলিল মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ী ইলিয়াস মিয়ার বাড়ি বনগাঁও গ্রামে।ইলিয়াসের পিতার নাম মসকুদ আলী।তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com