1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ ৪ জনকে পিটিয়ে আহত

  • আপডেটের সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৭ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান, সদস্য রকি, সাইদুর ও অন্তর। জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেঅনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় রিক্সাযোগে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তরা তাদেরকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তার নেতৃত্বে আজ হামলা করা হয়েছে। এ বিষয়ে এনামুল হক সাকিব এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিব ও তার লোকজন এ হামলা চালিয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com