1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চারিয়ে আলাদা স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তারা হলেন-উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ফসল মিয়া এবং চৌমুহনী ইউনিয়নের মহব্বত পুর গ্রামের জলফু মিয়ার ছেলে মাতু মিয়া।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর ড্যাম সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে প্রতি জনে ৫০ হাজার করে এক লাখ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। সেই সাথে এসময় ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা ছিল মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com