1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেট-সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার চো*রাই মা লা মা ল আ ট ক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সিলেট-সুনামগঞ্জে ১ কোটি ১৫ লক্ষ টাকার চো*রাই মা লা মা ল আ ট ক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ ভিউ

স্টাফ রিপোর্টার।। বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপির অভিযানে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।

 

গতকাল সোমবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে বিজিবি সদস্যরা।

 

বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,১৫,৮৩,৪০০.০০ (এক কোটি পনেরো লক্ষ তিরাশি হাজার চারশত) টাকা সমপরিমাণ ।

 

এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com