1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ ভিউ

বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

(৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার।

তিনি বলেন, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে।

তিনি আরও বলেন, পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com