1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে তরুণী - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে তরুণী

  • আপডেটের সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৯ ভিউ

বার্তা ডেস্ক।। বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষা না দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক মাদ্রাসার শিক্ষার্থী। আর ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই পরীক্ষার্থী।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আমতলী উপজেলার পূর্বচন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রী চাওড়া ইউনিয়নের পূর্বচন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত তিন বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবি ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা ছিল। তিনি তাতে অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন। এ ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ওই দাখিল পরীক্ষার্থী বলেন, আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। আমিতো আমার সবই হারিয়েছি। এখন তারা পালিয়ে গেছে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না আমি জানি না। এ বিষয়ে জানতে আরিফ মৃধার ও তার পরিবারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com