1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ ভিউ

বার্তা ডেস্ক।। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ নিজেই তার স্ত্রী খুশবো বেগমকে (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোরশেদ ও খুশবো দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। স্থানীয়রা জানান, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেই জানে। তবে প্রমাণের অভাবে কিছু করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।

 

স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com