1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বাস-অটোরিকশা সং ঘ র্ষে মা-ছেলেসহ নি হ ত ৩ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বাস-অটোরিকশা সং ঘ র্ষে মা-ছেলেসহ নি হ ত ৩

  • আপডেটের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ ভিউ

বার্তা ডেস্ক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মহাসড়কের কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা-ছেলে এবং চালকের মৃত্যু হয়।

 

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com