1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৮৬ ভিউ

সিলেট প্রতিনিধি:: সিলেটে গ্যাসের সিলিন্ডারবোঝাই পিকআপভ্যান উল্টে পথচারী ২ কিশোরের মৃত্যু হয়েছে।

(৫ জুন) বৃহস্পতিবার রাতে আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম (১৫)।এ ঘটনায আহত হয়েছেন  আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)।

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপভ্যান সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। পথে ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া জাবেদ, ফাহিম ও সুমন নামের তিন কিশোর পিকআপের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। সে সময় ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক ও হেলপার পালিয়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com