1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বাহুবলে সড়ক দু র্ঘ ট না য় এক ব্যক্তি নি হ ত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

বাহুবলে সড়ক দু র্ঘ ট না য় এক ব্যক্তি নি হ ত

  • আপডেটের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ ভিউ

বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ মিয়া উপজেলার শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে। নিহত মোর্শেদ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com