1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

বাহুবলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩৫ ভিউ

বাহুবল প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মর্তুজ আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৯ জুন ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে আয়াত আলীর কলাবাগান এলাকা থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মর্তুজ আলীকে হাতেনাতে আটক করা হয়।

মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার দক্ষিণ আমকান্দি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদকের চোরাচালান হয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য হবে ৯ লক্ষাধিক টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com