1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের অভিযান, ৭ যাত্রীকে জরিমানা

  • আপডেটের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ভিউ
Oplus_131072

মীর দুলাল।। হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে র‍্যাব-৯, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে রেলের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এতে সাধারণ যাত্রীরা নিয়মিত টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়তেন।

অভিযান চলাকালে এনআইডি কার্ডের সঙ্গে টিকিটের নাম মিল না থাকায় ৭ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া, সেন্টু মিয়া, তানভির, প্রানেশ ও সাকিব নামের ওই ৭ যাত্রীকে মোট ২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

এ সময় শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জনিও উপস্থিত ছিলেন।

র‍্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন,রেলযাত্রীদের ভোগান্তি কমাতে এবং কালোবাজারি দমন করতে র‍্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

 

ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com