সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা ও ৩৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর এয়ারপোর্ট থানার তারাপুর চা বাগানের বাধামুড়া এলাকার মৃত নরেন্দ্র দাসের মেয়ে শিল্পী চাষা (২১) ও একই এলাকার নিতাই চাষার স্ত্রী পিংকি চাষা (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানস্থ গোয়াবাড়ী নিতাই চাষার টিনসেড ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা,৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয় করে পাওয়া নগদ ৫ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply