1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ ভিউ

বার্তা ডেস্ক ::  অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে  আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com