1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সিলেটে ৭ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ গ্রেফতার-১

  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা-পাতাসহ মো. মুন্নাফ ওরফে মুন্না (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. মুন্নাফ ওরফে মুন্না রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হাদিরমোড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোগলাবাজার থানার এসআই মো. নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্টে গোলাপগঞ্জ-সিলেটগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি সাদা রংয়ের কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করেন।

এ সময় কাভার্ডভ্যান থেকে ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।একই সঙ্গে চা বহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটির মূল্য প্রায় ১০ লাখ টাকা ধরা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com