নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউপির গালিমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচলানা করে এক দাগী গাঁজা ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুত্রে জানা যায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাঘ ইউপির গালিমপুর গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাড়ির এসআই অনিক পালের নেতৃত্বে গত(২৬অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে একদল পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচলানা করে এক দাগী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়, এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়,এই বিষয়ে জানা যায় সে গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস(৩৫)এসময় পুলিশের কাছে জবানবন্দিতে সে শিকার করে বলে, তারা পুর্বপুরুষের আমল থেকে এসব গাজা ব্যবসা ও সেবন করে আসছে, এছাড়াও এই গ্রামে আরও অনেক গাঁজা ব্যবসায়ী আছে, তারা, তার চেয়ে আরও বড় ব্যবসায়ী, এই বিষয়ে আরও জানা যায় শুধু ইনাতগঞ্জ ইউপিতে নয় নবীগঞ্জ উপজেলা জুড়ে রয়েছে মাদকের রমরমা ব্যবসা, আর এসবে আসক্ত হচ্ছে বেশীরভাগ তরুন যুবকরা, এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবী ইনাতগঞ্জ ইউপি থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় হোক এবং নির্মুল করা হউক তাদের গডফাদারদের, এদিকে আইনী প্রক্রিয়া শেষ করে মাদক ব্যবসায়ী পরিমলবিশ্বাস কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়া।
Leave a Reply