1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাখির মাংস বিক্রি করায় দুই রেস্তোরাঁ সিলগালা

  • আপডেটের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৫ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটিতে আবারও পাখির মাংস বিক্রির অভিযোগ উঠেছে।অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযানে দুইটি হোটেল সিলগালা ও একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা। এছাড়াও বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ সময় শাহপরান হোটেল ও তানভীর হোটেল নামের দুটি খাবার হোটেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রির প্রমাণ মেলে।ফলে দুটি হোটেল সিলগালা করা হয়।পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের কারণে সোনারবাংলা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সিলগালাকৃত হোটেলগুলোর কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানায় প্রশাসন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, “বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাখির মাংস বিক্রি প্রতিরোধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com