স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি জিরাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একটি তেলবাহী টাটা ব্র্যান্ডের লরিও জব্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। অভিযানে ১২০ বস্তা জিরা (ওজন প্রায় ৩৬০০ কেজি) এবং একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি জব্দ করা হয়।
এ ঘটনায় জিরা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply