1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭১ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি মহিষ ও দুইটি গরু আটক করা হয়।এসবের আনুমানিক সিজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জৈন্তাপুর বিওপির একটি দল পৃথক আরেকটি অভিযানে আরও দুইটি ভারতীয় মহিষ আটক করে, যার আনুমানিক সিজারমূল্য ৪ লাখ টাকা।

দুই অভিযানে মোট ৮টি ভারতীয় মহিষ ও গরু জব্দ করা হয়েছে, যার সর্বমোট সিজারমূল্য ১৫ লক্ষ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।উপরোক্ত অভিযানও তারই ধারাবাহিক অংশ।জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com