স্টাফ রিপোর্টার: যুব সমাজ একটি দেশের সম্পদ ও চালিকা শক্তি। যে দেশের যুব সম্প্রদায় যত বেশি প্রশিক্ষিত, দক্ষ ও কর্মঠ—সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। হবিগঞ্জ জেলা জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একে. এম. আব্দুল্লাহ ভূঞা নবীগঞ্জের সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও সদস্য কনিক দাশ শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে মানপত্র পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাগর দাশ, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সীমা রাণী দাশ, সদস্য সজীব দাশ, গৌরাঙ্গ দাশ গৌরা, ঝুমা রাণী দাশ, পল্লবী রাণী দাশ, সাবিনা বেগম, সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, সাংস্কৃতিক সম্পাদক দীপ শেখর দাশ, নিধু দাশ প্রমুখ।
সবশেষে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংস্থাটি নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তিমান ব্যক্তিত্ব—ব্রিটিশ শাসনামলে নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাসের নামানুসারে প্রতিষ্ঠিত।
২০২৪ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করার পর থেকে সংগঠনটি করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা, এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply