1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে নদীর তীরে গাছে ঝু’লন্ত গৃহবধূর লা’শ, এলাকায় চাঞ্চল্য

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ ভিউ

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর তীর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের নদীর পাড়ের একটি আকাশি গাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত গৃহবধূর নাম সাহিদা বেগম (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। দুই সন্তানের জননী সাহিদা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) রাতে সাহিদা বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে সদরঘাট গ্রামের পাশে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের স্বামী মোশাহিদ আলী জানান, “আমার স্ত্রী কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে তাকে অনেক খুঁজেও পাইনি, সকালে এই খবর পাই।”

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

স্থানীয়দের দাবি, নদীর তীরের নির্জন স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com