1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সিলেট বিভাগে রেল অবরোধ আজ: চলমান ৮ দফা দাবিতে কর্মকর্তাদের কর্মসূচি

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ ভিউ

রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে আজ শনিবার (১ নভেম্বর) সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন রেলের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান, রেলওয়ের চলমান সংকট নিরসন ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগের সব রেলওয়ে স্টেশন আজ বন্ধ থাকবে। পাশাপাশি সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল ও সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এছাড়া ঢাকার মগবাজারে রেলপথ অবরোধ ও কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। তার আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হলেও কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসায় তারা এ অবরোধের ডাক দেন।

আন্দোলনের কুলাউড়া শাখার আহ্বায়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান বলেন, “রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অবহেলিত সিলেট বিভাগের রেলপথ উন্নয়নের জন্য এ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

দীর্ঘদিন ধরে রেলপথ অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত লোকবল নিয়োগ, পুরনো সেতু ও সিগন্যালিং ব্যবস্থা সংস্কারসহ ৮ দফা দাবি জানিয়ে আসছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com