1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর তৎপরতায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ ভিউ

স্টাফ রিপোর্টার:: সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চেকপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবানসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩১শে অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প (২৭ বীর) কর্তৃক তামাবিল মহাসড়কে ক্যাম্পের সামনে চেকপোস্টে অভিযানকালে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানটিতে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও সাবান পাওয়া যায়।পরে কাভার্ড ভ্যানটি, চালকসহ, সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

আটক হওয়া চালকের নাম, মঈন উদ্দিন (২৫)। সে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের মুহিবুর রহমানের পুত্র।

 

এ সময় অভিযানে জব্দকৃত পণ্যের তালিকা পাওয়া যায়

MINOTUEAT-10%,GLOVIVA CREAM, MEGANOIN-20mg , GLOBRIGHT CREAM , LUDERM SOAP, EBENIL CREAM,H-TREAT TABLET এবং UNISORLEN TABLET যার সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা সমপরিমাণ।

 

পরে বিকাল ৩টা ৫০ মিনিটে আটককৃত কাভার্ড ভ্যান, চালক ও জব্দকৃত ওষুধসমূহ প্রাথমিক প্রক্রিয়া শেষে ৪৮ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com