মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোসাদ্দির (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত মোসাদ্দির মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল উসমানের ছেলে।
বিজিবি জানায়,শনিবার (১ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট,একটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রীসহ মোঃ মোসাদ্দিরকে আটক করে বিজিবি সদস্যরা।আটককৃত ইয়াবাসহ জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply